সংগৃহীত ছবি
সারাদেশ

উলিপুরে জামায়াতের গণজমায়েত অনুষ্ঠিত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জামায়েত ইসলামীর গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার নির্মম আঘাতে সারাদেশে জামায়াত শিবিরের ২৬ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়েত ইসলামী উলিপুর উপজেলা শাখার আয়োজনে শনিবার (২৬ অক্টোবর) বিকেলে উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়। গণজমায়েতের শুরুতে আবালীল সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৬ জনের

বাংলাদেশ জামায়েত ইসলামীর উলিপুর উপজেলা শাখার সেক্রেটারি তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার আমির মাওলানা মোঃ মশিউর রহমান। গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর-দিনাজপুর টিম সদস্য অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান। শারীরিক অসুস্থতার কারনে গণজমায়েতে উপস্থিত হতে পারেননি।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা শাখার কেন্দ্রীয় শুরা সদস্য ও আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, রাবির সাবেক ছাত্র শিবিরের সভাপতি ইংল্যান্ড থেকে ভার্চুয়ালী বক্তব্য দেন আবু সালেহী, ছাত্র শিবিরের জেলা সভাপতি মুকুল হোসেন, উলিপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আইনুল হোসেন প্রমুখ।

আরও পড়ুন : আ’লীগের পাটি অফিস দখল করে বিএনপির অফিস

বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আওয়ামী সরকারের দুঃশাসন, খুন, গুম ও হত্যার প্রতিবাদে বিচারের দাবী তুলে ধরেন এবং বর্তমান সরকারকে সহযোগিতা করার আশ্বাস দেন এবং একটি সুষ্ঠু নির্বাচান কামনা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা