সংগৃহীত ছবি
সারাদেশ

নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার শফরের ক্রসবাঁধ-৩ এলাকায় বন্ধুদের সাথে যমুনায় গোসলে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থী জিহাদের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী থেকে আসা ডুবুরি দল ২য় দিনের অভিযানে তার লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: সাভারে অর্ধগলিত লাশ উদ্ধার

নিহত শিক্ষার্থী, সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর বাগানবাড়ি মহল্লার মো. জুয়েলের ছেলে এবং সবুজ কানন স্কুলের ৯ম শ্রেণির ছাত্র।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতাউর রহমান জানান, শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। এরপর তাকে না পাওয়া গেলে খবর দিয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিয়ে আসা হয়। এর পরে শুক্রবার বিকেল থেকে ৫ সদস্যের ঐ ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ শুরু করে। তারপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকেে ঐ উদ্ধার অভিযান গতকালের মতো স্থগিত করা হয়।

আরও পড়ুন: শ্বাসকষ্টে চবি শিক্ষার্থীর মৃত্যু

তিনি আরও বলেন, শনিবার সকাল ৭টা থেকে ২য় দিনের মতো আবার উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টায় তার লাশ উদ্ধার করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা