সংগৃহীত ছবি
সারাদেশ

ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে রাজু (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে টিঅ্যান্ডটি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক উপজেলার নাকুড়গাছী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে টিঅ্যান্ডটি পশ্চিম পাড়ায় শরিফের নির্মাণাধীন একটি ৩ তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজের জন্য উপরে উঠলে অসাবধানতায় পড়ে যায়। এসময় অন্য শ্রমিকেরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, বিষয়টি শুনেছি, তবে এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা