সংগৃহীত ছবি
সারাদেশ

সীমান্তে ৪ বাংলাদেশি আটক

জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে যাওয়ার সময় ৪ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কাকডাঙ্গা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

আরও পড়ুন: ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

আটককৃতরা হলোে, বরিশালের চরগোপালপুর গ্রামের হানিফ মুন্সির ছেলে সাইফুল মুন্সি (৩৫) ও তার স্ত্রী আখি আক্তার (২৭), নেত্রকোনার সড়বদিঘীয়া গ্রামের আবুল মিয়ার মেয়ে লাকী আক্তার (২৫) এবং চুয়াডাঙ্গার জীবননগর গ্রামের বকুলের মেয়ে পাপিয়া খাতুন (২৪)।

সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে কয়েকজন ভারতে গমন করবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অবস্থান নেয়। এ সময় কাকডাঙ্গা বিওপির সীমানা পিলার ১৩/৩ এসএর ৩ আর/বি হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এরপর আটকদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা