সংগৃহীত ছবি
সারাদেশ

একজনকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলায় ২ জনকে কুপিয়ে পালানোর সময় মিজানুর রহমান মিজু (৩০) নামের ১জনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

নিহত ব্যক্তি, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

এদিকে, ঘাতক মিজুর ধারালো অস্ত্রের আঘাতে আহতরা হলো- একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মাওলানা হোসাইন ও মৃত মশিউর রহমানের ছেলে হারুনুর রশিদ। ঘটনার পর তাদের মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালের দিকে পূর্ব শত্রুতার জেরে মাওলানা হোসাইনকে ধারালো একটি অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন মিজু। এ সময় একই এলাকার হারুনুর রশিদ বাধা দিতে গেলে মিজুর হামলায় আহত হন তিনি। এরপর নদী সাঁতরে পালানোর চেষ্টা করলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক মিজুকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

এর পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা