সংগৃহীত
জাতীয়

কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যান ধাক্কায় বিলকিস আক্তার (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব পুরুষ দিবস

শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ঐ নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত বিলকিস গাজীপুরের শ্রীপুর থানার গ্রামের হাসান আলীর কন্যা। তিনি ১ ছেলে ও ১ মেয়ের জননী ছিলেন।

আরও পড়ুন: সারাদেশে ৪৬০ টহল দল মোতায়েন

বিলকিসের স্বামী আব্দুর রউফ বলেন, রাতে স্ত্রীকে নিয়ে গাজীপুর থেকে মুগদার মান্ডার এক আত্মীয়ের বাসায় যাওয়ার সময় খিলগাঁওয়ে একটি কাভার্ডভ্যান বিলকিসকে ধাক্কা দেয়। চালকসহ ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করে এলাকার লোকজন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা