সংগৃহীত ছবি
সারাদেশ

অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম থেকে অজ্ঞাত ১ যুবকের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাটাখালি বটতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ১ বৃদ্ধের লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয়রা বলেন, শনিবার ভোরে কয়েকজন পথচারী দেবগ্রাম ইউনিয়নের কাটাখালির বটতলার কাছে রাস্তার ধারে গলাকাটা অবস্থায় ঐ যুবকের লাশটি পড়ে থাকতে দেখেন। এরপর সেটির পরিচয় শনাক্ত করতে না পেরে তারা গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেয়। এই খবর পেয়ে সকাল ৮টায় ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, শনিবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। এ সময় প্রাথমিকভাবে লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন: রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান এই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, লাশের পরিচয় শনাক্তের জন্য ফরিদপুর থেকে পিবিআই এর একটি টিম এসে কাজ করছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা