সংগৃহীত ছবি
সারাদেশ

নামছে বন্যার পানি

জেলা প্রতিনিধি: দেশের বন্যাকবলিত জেলা গুলোর কিছু স্থানে পানি কমতে শুরু করেছে। এদিকে লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী ও ফেনী থেকে ধীর গতিতে নামছে বন্যার পানি। এ সময় মানবেতর দিন কাটাচ্ছে এই দুর্গত এলাকার লাখ লাখ বাসিন্দা।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

এদিকে লক্ষ্মীপুরে বন্যার পানি ধীরগতিতে নামায় এখনও ডুবে আছে এই জেলার ৫ উপজেলার বিস্তীর্ণ এলাকা। এতে চরম ভোগান্তিতে দিন কাটছে এই জেলার ১০ লাখের বেশি মানুষের।

অপরদিকে দুর্গত এলাকা গুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ সময় সরকারি-বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা অপ্রতুল বলছেন দুর্গত ব্যক্তিরা। এরই মধ্যে বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগবালাই এবং দ্রুতই এটি ছড়াচ্ছে বলেও জানা যায়।

এরপর কুমিল্লা সদর, বুড়িচং ও চৌদ্দগ্রাম থেকেও ধীরগতি নামছে বন্যার পানি। কিন্তু, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও লাকসামে এখনও জলাবদ্ধতা রয়েছে। এই জেলার প্রায় ১১ লাখ মানুষ এখনও পানিবন্দি অবস্থাতেই আছে।

আরও পড়ুন: সাপের কামড়ে শিশুর মৃত্যু

এ সময় খাদ্য ও সুপেয় পানির সংকটে মানবেতর দিন কাটছে এ জেলার বাসিন্দারা। এদিকে ৭২৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যার মধ্যে আশ্রয় নিয়েছেন ৭৬ হাজারেও বেশি মানুষ। যে সকল এলাকা থেকে বানের জল নেমেছে সেখানকার বাসিন্দারা এখন ঘর মেরামতে ব্যস্ত।

অন্যদিকে নোয়াখালীর দুর্গত এলাকা থেকেও নামছে বণ্যার পানি। কিন্তু তা খুবই ধীরগতিতে। এ সময় বাড়িঘর, রাস্তাঘাট ডুবে থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই জেলার বাসিন্দাদের। এতে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন কিছু এলাকা। তবে বন্যা কবলিত এলাকায় সরকারি-বেসরকারি উদ্যোগে এখনও ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে।

আরও পড়ুন: অতিরিক্ত মদপানে নিহত ১

এদিকে মুছাপুর ক্লোজার ধসের কারণে নোয়াখালীর কোম্পানীগঞ্জে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। এতে হুমকিতে পড়েছে বাড়িঘরসহ বহু স্থাপনা।

এ সময় ফেনীতে উন্নতির দিকে বন্যা পরিস্থিতি। কিন্তু, এতে কমেনি দুর্ভোগ। এদিকে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা গুরো এখনও ডুবে আছে। এতে পানিবন্দি প্রায় ৫ লাখ মানুষ। এ সময় বহু মানুষের দিন কাটছে আশ্রয়কেন্দ্রে।

আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টসে বিলম্ব

তবে এ সকল এলাকায় এখনও খাদ্য সংকট রয়েছে বলে জানা যায়। এ সময় স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলায় বন্যায় এই পর্যন্ত ১৯ জন মারা গেছেন। চলমান এই বন্যায় গতকাল দুপুর পর্যন্ত সারাদেশে সর্বশেষ ৫২ প্রাণহানির তথ্য পাওয়া গেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা