সংগৃহীত ছবি
সারাদেশ

যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার টঙ্গীতে সেলিম (৩০) নামে ১ যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে টঙ্গীর কেরাণীটেক বস্তি এলাকায় এই ঘটনাটি ঘটে। এরপর সকাল ১০টায় হাসপাতাল-লাশটি উদ্ধার করে পুলিশ। এর পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বজ্রপাতে নিহত ১

নিহত যুবক, নরসিংদী জেলার শিবপুর থানার নোয়াদিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। বর্তমানে তার স্ত্রী বৃষ্টি আক্তারকে নিয়ে তিনি টঙ্গীর কেরাণীটেক বস্তির স্থানীয় বকুলের ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সেলিম পেশায় ১জন বাবুর্চি। এ সময় বৃহস্পতিবার ভোরে কেরানীটেক বস্তিতে বেবির ঘরের সামনে ফাঁকা জায়গায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে কিছু দুর্বৃত্তরা। এর পরে খবর পেয়ে নিহতের স্ত্রী বৃষ্টি তার স্বামীকে উদ্ধার করে চিকিৎসা জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তারপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টায় তার মৃত্যু হয়। তার পরে হাসপাতাল থেকে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন: প্রকাশ্যে ১ যুবককে কুপিয়ে হত্যা

এদিকে নিহতের স্ত্রী বৃষ্টি আক্তারের অভিযোগ করে বলেন, তার এলাকার স্থানীয় যুবক রনি ও খালেকের সাথে তার স্বামীর পূর্ব বিরোধ ছিল। এরপর বৃহস্পতিবার ভোরে রনির মায়ের ঘরের সামনে সেলিমকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় কয়েকজন ব্যক্তি। এর পরে খবর পেয়ে আমি আমার স্বামীকে হাসপাতালে নিয়ে যাই। তারপর সকালে আমার স্বামীর মৃত্যু হয়। এই ঘটনায় তিনি হত্যা মামলা করবেন বলেও জানিয়েছেন।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান আহমেদ জানান, বৃহস্পতিবার ভোরে গুরুতর আহত অবস্থায় সেলিম নামে ১ যুবককে আনা হয়। এ সময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে।

আরও পড়ুন: বেড়েছে পদ্মার পানি

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় ১টি হত্যা মামলা করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা