সংগৃহীত ছবি
সারাদেশ

প্রকাশ্যে ১ যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাওন নামের (২৪) ১ যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মহজমপুর যোগীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: বজ্রপাতে নিহত ১

নিহত যুবক, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মহজমপুর যোগীপাড়া এলাকার আলী আজগরের ছেলে।

নিহতের ভাই মোতালেব বলেন, বৃহস্পতিবার দুপুরে শিশুদের খেলায় ঝগড়াকে কেন্দ্র করে একই এলাকার ইসরাফিল, রাকিব ও রাব্বির নেতৃত্বে ১ দল সন্ত্রাসী রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে নিহত শাওনের বাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়। এই সময় শাওন ও তার পরিবারের লোকেরা তাদেরকে বাধা দিলে তারা শাওনকে কুপিয়ে আহত করে। এরপর এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বেড়েছে পদ্মার পানি

তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ২ শিশুর ঝগড়াকে কেন্দ্র করে শাওন নামের ১ যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় খুনিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা