সংগৃহীত ছবি
সারাদেশ

বজ্রপাতে নিহত ১

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে ইব্রাহিম মিয়া (১৭) নামে ১ কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নিহতের বাবা গোলাম মোস্তফা উদ্দিন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: বেড়েছে পদ্মার পানি

নিহত কিশোর, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দাউদ পুর ইউনিয়নের মালদহ গ্রামের গোলাম মোস্তফা উদ্দিনের ছেলে।

স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার ইব্রাহিম মিয়া তার বাবার সাথে পাশের গ্রাম ভিটা পাড়ায় নিজেদের ধান ক্ষেতে কৃষি কাজ করছিল। এমন এব সময় বৃষ্টিপাতের সথে দুপুরে হঠাৎ বিকট শব্দে মাঠে বজ্রপাত হয়। এই বজ্রপাতে বাবা ও ছেলে ২ জনই গুরুতর ভাবে আহত হয়। এর পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত গোলাম উদ্দিনকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দুই কয়েদির মারামারি, নিহত ১

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তাওহীদুল ইসলাম তাওহীদ এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা