সংগৃহীত ছবি
সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

জেলা প্রতিনিধি: শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় সিদ্ধিরগঞ্জের সানারপাড়-বন্দরের লাঙ্গলবন্দ পর্যন্ত ১৪ কি.মি যানজট দেখা যায়। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন এই সড়কে চলাচলকৃত যাত্রী ও চালকরা।

আরও পড়ুন: বজ্রপাতে নিহত ১

শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে এই দৃশ দেখা যায়। এ সময় যানজটের কারণে যাত্রীদের ভোগান্তি অনেকটাই বেড়েছে। এদিকে তাদের ১০ মিনিটের পথ পাড়ি দিতে লেগে যাচ্ছে ১ ঘণ্টারও বেশি সময়। এরই মধ্যে তীব্র গরমে শিশু ও বৃদ্ধদের কষ্ট হচ্ছে।

এদিকে ১ যাত্রী বলেন, আজ জরুরি কাজের জন্য তিনি কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে শিমরাইলে বের হয়েছিলাম। কিন্তু এখন দেখি এই মহাসড়কে তীব্র যানজট। এ সময় যানবাহন সামনে এগোনোর কোনো খবর নেই। এ জন্য তিনি বাসায় ফেরত চলে যাচ্ছি।

আরও পড়ুন: সাপের কামড়ে শিশুর মৃত্যু

এ সময় ১ বাসচালক বলেন, বিগত কয়েকদিন ধরেই এই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। শুক্রবার ছুটির দিনেও একই অবস্থা। সাইনবোর্ড-শিমরাইল আসতে (৬-৭) মিনিট লাগে। তবে সেখানে আজ যানজটের কারণে প্রায় ৫০ মিনিট লেগেছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, শুক্রবার সকাল ৭টায় লাঙ্গলবন্দ এলাকায় মহাসড়কে ১টি যান বিকল হয়ে যায়। এর পাশাপাশি বন্যার জন্য ত্রাণের গাড়ি থেকে শুরু করে এই সড়কে যানবাহনের চাপ বেশি। এ সময় যানজট নিরসনের জন্য হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা