সংগৃহীত ছবি
সারাদেশ

মেঘনা নদীতে ট্রলারডু‌বি, নিখোঁজ ৮ 

জেলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে এবং এ ঘটনায় ৫ জেলে জী‌বিত উদ্ধার হলেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৮ জেলে।

আরও পড়ুন: ট্রাক-পিকআপের সংঘর্ষ, নিহত ২

শুক্রবার (২ আগস্ট) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউ‌নিয়নের শিবচর নামক এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, এক সপ্তাহ আগে বৈরি আবহাওয়ার মধ্যেই ১৩ জেলে মাছ ধরতে যান। শুক্রবার রাতে মাছ ধরে ফিরে আসার সময় সাগরের ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। এতে ট্রলারে থাকা ১৩ জেলে নদীতে পড়ে যান। পরে রাতেই অন্য আরেকটি মাছ ধরার ট্রলার ৫ জেলেকে উদ্ধার করে। বাকি ৮ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: হবিগঞ্জে সংঘর্ষে একজন নিহত

নিখোঁজ জেলেরা হলো- নুর আলম (৩০), কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০), মো. বেল্লাল (৫০), ছাদেক মাল (৬০), সবুজ (৪০), মো. হোসেন মাঝি ( ৫০), জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫)। আর উদ্ধার হওয়া জেলেরা হলেন, মো. দুলাল মাঝি (৪০), নাজিম (৪৪), সুমন (৩৮), শাহিন (২৫), মনির (৩৩)।

আহম্মদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, এক সপ্তাহ আগে শিবচর এলাকার ১৩ জেলে মাছ ধরতে যান। গত রাতে ট্রলারটি ডুবে যায়। ৫ জেলেকে উদ্ধার করা হলেও এখনও আট জেলে নিখোঁজ রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা