সংগৃহিত ছবি
সারাদেশ

ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃত্যু হয়েছে এবং এ দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: কক্সবাজারে পাহাড় ধস, নিহত ২

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হ‌লেন- সিরাজগ‌ঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রা‌মের মো. ও‌লিউজ্জামানের ছে‌লে আরিফুল ইসলাম (৩২), আরিফু‌লের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও তার ছে‌লে সাইফুল ইসলাম (৪)। এছাড়া দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক নাসিম হোসেনের (৩০) মৃত্যু হয়েছে। নাসিমের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে।

আরও পড়ুন: সিলেটে ভারতীয় চিনি জব্দ, আটক ৫

এ দুর্ঘটনায় আহতরা হলেন- শেরপু‌রের গোলাম (৫০) ও কাওছার আলী। প্রাথমিক অবস্থায় তাদের নাম জানা গেলেও পুরো ঠিকানা জানা যায়নি।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ৩ জনের মৃত্যু হয়। ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শে‌ষে মরদেহ নিহত‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা