সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ১৫ দোকান

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার মৌজুচৌধুরীর হাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৫ দোকান। এতে দোকানের মালামাল, নগদ টাকা সহ প্রায় ২০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে দাবী ব্যবসায়ীরা।

আরও পড়ুন : চট্টগ্রাম মেডিকেল থেকে আটক ৩

বৃহস্পতিবার ভোররাতে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে কাপড়ের দোকান, কসমেটিক, স্বর্ণকার, জুতা, হার্ডওয়্যার, প্লাস্টিকের দোকানসহ ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে বাজারে হঠাৎ আগুনের লেলিহান দেখতে পায় স্থানীয়রা। মূহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১৫টি দোকানের মালামাল সর্ম্পূণ পুড়ে যায়। আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, নৌ-পুলিশ ও স্থানীয় সহযোগিতায় ২ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে করে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়।

আরও পড়ুন : কক্সবাজারে পাহাড় ধস, নিহত ২

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়দের সহযোগিতা প্রশংসনীয়। তবে আগুনের ভয়াবহতা ছিল বেশি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির নিরুপনের কাজ চলছে বলে জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা