সংগৃহীত ছবি
সারাদেশ

ঝুলন্ত অবস্থায় দম্পতির লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: বাগেরহাটের বৈটপুর গ্রামের একটি বাড়ি থেকে একসঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: সেপটিক ট্যাংকে পড়ে নিহত ৩

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুজন হচ্ছেন- বৈটপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে মো. দাঊদ শেখ (৪৫) ও দাউদের স্ত্রী সোহেলী আক্তার লাকি (৩৮)।

ইউপি সদস্য কালাম হোসেন বলেন, সকালে সংবাদ পেয়ে থানা পুলিশকে জানিয়েছি। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। তবে তাদের মৃত্যুর রহস্য এখনও স্পষ্ট নয়।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, সকালে নিহত দাঊদ শেখের বেডরুমে মোবাইলে রিং বাজতে থাকলে তার ছেলে মো. সিয়াম (১০) গিয়ে সিলিং ফ্যানের সাথে পৃথক ওড়নায় উভয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে ময়নাতদন্ত ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা