সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম রেজা (৩০) নামের ১ লাইনম্যানের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার গ্রামে বিদ্যুত সংযোগের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রাজমিস্ত্রির

নিহত ব্যক্তি, সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কাজীপুর জোনাল অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় কবিহার গ্রামে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলেন নিহত শামীম রেজা। এই সময় তিনি কোমরে বেল্টপড়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠেন। এরপর অসাবধানতাবশত বিদ্যুতের মেইন তারের সাথে তার শরীর লেগে যায়। এর পরে বিদ্যুতায়িত হয়ে তারের সাথে ঝুলছিলেন তিনি। তার পরে ৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ১৫ জুলাই গ্যাস নিরবচ্ছিন্ন হবে

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা