সংগৃহীত
সারাদেশ

ট্রেনের ইঞ্জিন বিকল

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এর ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এরই মধ্যে ঢাকা থেকে বিকল্প একটি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

আরও পড়ুন: তিস্তা প্রকল্পে চীন দীর্ঘদিন ধরে আগ্রহী

বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টায় গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হানিফ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুড়িগ্রাম হতে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর পার হয়। এরই কিছু দূর যাওয়ার পর মির্জাপুর রেলওয়ে স্টেশন ও কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় পৌঁছলে ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এতে উত্তরবঙ্গের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

আরও পড়ুন: কাদের ও ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

তিনি আরও বলেন, ইঞ্জিন বিকলের সংবাদ এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ঢাকা থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যা ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিকল্প ইঞ্জিনটি পৌঁছালে পুনঃরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এই ইঞ্জিন বিকল হয়ে পড়ায় এ পথে চলাচলকালী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি দিয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা