সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

আটলান্টিকে ভাসমান ২৬২ জন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : আটলান্টিক মহাসাগরে ভাসমান অবস্থায় তিনটি বিকল নৌকা থেকে ২৬২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : শান্তিতে নোবেল পেলেন নার্গিস মোহাম্মাদি

শুক্রবার (৬ অক্টোবর) ভোরের দিকে ৩টি নৌকা থেকে তাদের উদ্ধার করে স্পেনের কোস্টগার্ড বাহিনী।

উদ্ধার হওয়া সবাই আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের। উত্তর আফ্রিকার দেশ মরক্কোর উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা হয়েছিলেন তারা।

আরও পড়ুন : সিকিমে বন্যায় নিহত বেড়ে ৪০

উদ্ধারের পর ১০৩ জন অভিবাসনপ্রত্যাশীকে ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের নিয়ে যাওয়া হয়েছে গ্রান কানারিয়া দ্বীপে।

গত কয়েক বছর ধরে ইতালি ও স্পেনে যাওয়ার উদ্দেশে উত্তর আফ্রিকার তিন দেশ লিবিয়া, তিউনিসিয়া ও মরক্কোর উপকূল থেকে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা। প্রতি বছরই এই হার বাড়ছে। এই অভিবাসন প্রত্যাশীদের সবাই আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দরিদ্র দেশের লোকজন।

আরও পড়ুন : গ্রেনেড বিস্ফোরণে প্রিগোজিনের মৃত্যু

সাতটি দ্বীপের সমষ্টি ক্যানারি দ্বীপপুঞ্জ স্পেনের অন্যতম প্রবেশদ্বার। তাই যেসব অভিবাসনপ্রত্যাশী স্পেন হয়ে ইউরোপে যেতে চান, তাদের বেশিরভাগই ক্যানারি দ্বীপপুঞ্জে নামার লক্ষ্য নিয়ে মরক্কোর উপকূল থেকে নৌকায় চাপেন।

স্পেনের সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে যত সংখ্যক অভিবাসনপ্রত্যাশী ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছিলেন, তার তুলনায় ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এসেছেন অন্তত ৫ গুণ বেশি মানুষ। গত মাসে ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছেন ৩ হাজার ৫০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী।

আরও পড়ুন : মর্টার শেলে কোপ, নিহত ২

এল হিয়েরো দ্বীপের প্রশাসন জানায়, তারা অভিবাসনপ্রত্যাশীদের চাপে বিপর্যস্ত। দ্বীপটির মোট বাসিন্দা মাত্র ১১ হাজার। কিন্তু সেখানে আশ্রিত অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা অনেক আগেই দ্বীপটির বাসিন্দাদের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা