সংগৃহীত
সারাদেশ

বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে মামার বাড়িতে বেড়াতে গিয়ে ১০ বছর বয়সী ১ শিশু ধর্ষণের শিকার হয়েছে।

আরও পড়ুন: ঢাকাসহ ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে ভূক্তভোগী শিশুর খালা বাদী হয়ে সোনারগাঁও থানায় ১টি মামলা করেন। মঙ্গলবার (২৫ জুন) রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে।

মামলার সূত্রে জানা যায় যে, সোনারগাঁয় উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামে শিশুটি মামার বাড়িতে বেড়াতে যায়। এরপর মঙ্গলবার রাত ১০টার দিকে পাশ্ববর্তী মুদি দোকানে খাবার কিনতে যায়। এ সময় পথে একই এলাকার মাসুম মিয়ার ছেলে মারুফ (১৮) ঐ শিশুর মুখ চেপে ধরে পাশ্ববর্তী জলিলের গ্যারেজে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এর পরে তাকে ভয়ভীতি দেখিয়ে তার মামার বাড়িতে পাঠিয়ে দেয় মারুফ। এই বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার সকালে ভূক্তভোগী শিশুর খালা বাদী হয়ে অভিযুক্ত মারুফকে আসামি করে ১টি ধর্ষণ মামলা করেন।

আরও পড়ুন: মোস্তাফিজ ও ফয়সাল রিমান্ডে

ভূক্তভোগী ঐ শিশুর খালা বলেন, আমার ভাগ্নির সাথে যা হয়েছে এটা কোনো ভাবেই মেনে নিতে পারছি না আমরা। এই ঘটনায় স্থানীদের কাছে বিচার দাবি করেও পাইনি। এই ঘটনার ১দিন পর থানায় গিয়ে মামলা করেছি।

বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মাসুম আহমেদ বলেন, এ বিষয়টি নিয়ে ভূক্তভোগী শিশুর পরিবার তার কাছে গিয়েছিলেন। এই ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত মনে করে তাদেরকে থানায় পাঠিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: নৌকা ডুবে নিখোঁজ ১ জেলে

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো. মহসিন জানান, শিশু ধর্ষণের ঘটনায় ১টি মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। এ সময় ভূক্তভোগী শিশুকে শুক্রবার (২৮ জুন) চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা