সংগৃহীত
সারাদেশ

নৌকা ডুবে নিখোঁজ ১ জেলে

জেলা প্রতিনিধি: বাগেরহাট জেলার মোংলায় মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে মহিদুল শেখ (২৫) নামে ১ জেলে নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে দিকে ঘষিয়াখালী নৌ চ্যানেলে এই দুর্ঘটনা ঘটে। এসময় নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।

আরও পড়ুন: বাথরুমে ঝুলন্ত গৃহকর্মীর লাশ

নিখোঁজ জেলে, মোংলা উপজেলার উলুবুনিয়া এলাকার আ. রশিদ শেখের ছেলে।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম জানান, ঘষিয়াখালী নৌ চ্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময় লাইটার জাহাজের পাখার সাথে দড়ি পেঁচিয়ে জেলেদের নৌকাটি ডুবে যায়। এই সময় নৌকায় থাকা ২ জেলের মধ্যে তরিকুল শেখ সাঁতরে কুলে উঠতে পারলেও মহিদুল শেখ নিখোঁজ হয়। এরপর জোয়ারে স্রোত বেড়ে যাওয়ায় এই উদ্ধার অভিযান স্থাগিত করা হয়েছে। এর পরে জোয়ারের পানি কমলে উদ্ধার অভিযান পুনঃরায় শুরু করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা