সংগৃহীত
সারাদেশ

পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে রিয়াদ হাসান (৭) নামের ১ শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কুন্দগ্রামে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাথরুমে ঝুলন্ত গৃহকর্মীর লাশ

নিহত শিশু, বগুড়া জেলার আদমদীঘি উপজেলা কুন্দগ্রামের জাকারিয়ার ছেলে।

নিহতের বড় ভাই জিয়াদ হাসান বলেন, বৃহস্পতিবার সকালে তাদের বাড়ির পাশের পুকুর পাড়ে কয়েকজন শিশুর সাথে ফুটবল খেলছিল তার ছোট ভাই। এরপর একপর্যায়ে অসাবধানতাবশত ওই পুকুরে পড়ে যায়। এ সময় অন্য শিশুরা দৌড়ে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। এর পরে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ট্রাকের-বাসের সংঘর্ষে নিহত ২

আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) ময়েন উদ্দিন জানান, এই ঘটনার বিষয়টি এখনো পুলিশকে কেউ জানায়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা