ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জ আইনজীবী সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে জোবায়ের মাহমুদ সাধারণ সম্পাদক ইমরান মোল্লা বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন: রেমালের তাণ্ডবে ৭ জনের মৃত্যু

রোববার (২৬ মে) সকাল ৯টা হতে বিকেল ৪ টা পর্যন্ত আইনজীবী সহকারি সমিতির অফিস কক্ষে এ ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করে। এর মধ্যে জুবায়ের- ইমরান পরিষদ ও রতন- সাইফুল পরিষদ প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

দুটি প্যানেলে বিভিন্ন পদে ১৭ জন করে ৩৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এতে জুবায়ের- ইমরান পরিষদের ১৭ জন সকলেই জয়ী হন। সহ-সভাপতি হন আতাউর রহমান ও মাধব মন্ডল।

আরও পড়ুন: ক্ষতিগ্রস্তদের পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

সহ-সাধারণ সম্পাদক পদে শামীম মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে মো. মকবুল হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) বিজয়ী হয়েছে। এছাড়া কোষাধ্যক্ষ আবুল হোসেন, লাইব্রেরী সম্পাদক রেজাউল কাদের মিঠু, প্রচার প্রকাশনা ও সমাজ কল্যাণ সম্পাদক আল আমিন, দফতর সম্পাদক দীপক বাড়ৈ, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আতাউর রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হন সাইফুল ইসলাম রাজন।

কার্যকরী সদস্য পদে রয়েছেন- শাহাবুদ্দিন, হাবিবুর রহমান সবুজ, বজলুর রশিদ, প্রবীর পাল ও সোহেল বেপারী।

ফলাফল রাত সোয়া ১১ টার নিশ্চিত করে সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসাইন জানান, ২৪৬ জন ভোটারের মধ্যে ২৩৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুই বছর মেয়াদে নির্বাচন সম্পন্ন হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা