সংগৃহীত ছবি
সারাদেশ

আহত ব্যক্তিকে হাসপাতাল নেওয়ার পথে দুর্ঘটনায় নিহত

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জে অ্যাম্বুলেন্সে নিয়ন্ত্রণ হারিয়ে ভেতরে থাকা এক রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালক আহত হয়েছেন।

আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে বিজিবি

সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফা (৩৫) সাতক্ষীরার সদরের লক্ষ্মীদাড়ি এলাকার মৃত মোহর আলী মিস্ত্রীর ছেলে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফ বলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকায় পঙ্গু হাসপাতাল যাওয়ার পথে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। এর আগে কুমিল্লায় এক সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি আহত হয়ে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সোমবার সকালে পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছিল। আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দেয়াল ধসে পথচারীর মৃত্যু

ওসি রেজাউল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় ও মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে রেকারের সাহায্যে অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়। দুর্ঘটনার ফলে সকালে মহাসড়কে যানজট তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যুবকের মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা