সংগৃহীত
সারাদেশ

অটোরিকশা খাদে পড়ে নিহত ২

জেলা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অটোরিকশার চালকসহ ৪ জন।

আরও পড়ুন : নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের উপজেলার বিশকানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রগুনার বড়ইতলা এলকার আফজাল হোসেন (৬০) ও চড়পাড়া এলাকার জাকারিয়া (২৩)।

আরও পড়ুন : বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে

পুলিশ ও স্থানীয়রা জানায়, অটোরিকশা চালক আমতলী থেকে পাঁচজন যাত্রী নিয়ে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হন। এ সময় বিশকানি এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে চালক জামাল ও মতিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী নিজাম উদ্দিন জানান, আমতলী থেকে আসা অটোরিকশাটি বেপরোয়াভাবে যাচ্ছিল। হঠাৎ রাস্তার মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চলে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও দুজন মারা যান।

আরও পড়ুন : দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সুস্পষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা