ফাইল ছবি
সারাদেশ

নদীতে গোলস করতে নেমে নিহত ২

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে বাবা-ছেলেসহ নিখোঁজের ৩ জনের মধ্যে ২ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: সদরঘাটে ৫ প্রাণহানির ঘটনায় মামলা

শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের ধানকোড়া বাজার সংলগ্ন পদ্মার শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

দিঘিরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনসার উজ্জামান বিষয়টি ‍নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু (৪৫) ও ব্যাংকার জুয়েল রানা (৪০)। এ ঘটনায় নিখোঁজ রয়েছে রিয়াদ রামিন আরিদ (১৬)। সে মাইলস্টোনে দশম শ্রেণি পড়ে।

আরও পড়ুন: ঈদের পরদিনও বাস ভাড়া দ্বিগুণ

নিহত রাজু ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকার হারুনুর রশিদ মোল্লার ছেলে এবং জুয়েল রানা ঢাকার নয়া পল্টন এলাকার মুন্সী আব্দুল্লার ছেলে। নিখোঁজ রামিন আরিদ নিহত রিয়াদ আহমেদ রাজুর ছেলে।

স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে তারা ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে উপজেলার বেশনাল গ্রামে তার চাচা ইকবাল মোল্লার বাড়িতে বেড়াতে আসে। ঢাকা থেকে বেড়াতে আসা ৩০-৩৫ জন ট্রলার নিয়ে বিকেলে পদ্মা বের হয়।

আরও পড়ুন: টিকেটে কালোবাজারি চিরতরে বন্ধ হবে

পরে ধানকোড়ার কাছে ট্রলার থামিয়ে ১০-১২ জন গোসলে নামে। এদের মধ্যে ৩ জন পদ্মায় তলিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলা ফায়ার সার্ভিসের টিম ও নৌ পুলিশ। তারা নদীর তলদেশ থেকে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার করে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিস টিম লিডার মজিবুর রহমান জানান, নিখোঁজ ৩ জনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ থাকা আরিদকে উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা