সংগৃহিত ছবি
সারাদেশ

মোটরসাইকেলই কাল হলো যুবকের

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শফিকুল ইসলাম (২৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শফিকুল মৃত্যুবরণ করেন।

নিহত শফিকুল ইসলাম বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর উত্তর পাড়ার ইদন মিয়ার ছেলে।

আরও পড়ুন: ট্রাক চালককে পিটিয়ে হত্যা

পরিবার সূত্র জানা যায়, শফিকুল পরিবারের সঙ্গে ঈদ পালন করতে সৌদি আরব থেকে বাড়িতে আসেন। ঈদের ৩ দিন পর তার সৌদি আরব চলে যাওয়ার কথা। প্রবাসে চলে যাবেন বলে নিজের মোটরসাইকেলটি বিক্রি করে দেন। নতুন মালিককে তিনি বলে রেখেছিলেন যে প্রবাসে যাওয়ার আগ পর্যন্ত তিনি মোটরসাইকেলটি চালাবেন। ওই মোটরসাইকেল নিয়েই বুধবার দুপুরে আউলিয়াবাজার থেকে তার নিজের বাড়িতে ফেরার পথে ভিটিদাউদপুর মধ্যপাড়া এলাকায় গাছে ধাক্কা লাগলে শফিকুল আহত হন। আহত অবস্থায় শফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা