সংগৃহীত
সারাদেশ

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : চাঁদপুরে অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পাররামরামপুর-পাথরের চর সড়কের মাঠের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মাঠেরঘাট এলাকার নাছিরের ছেলে দেলোয়ার (১৮) এবং ওই এলাকার খোরশেদের ছেলে জীবন মিয়া (২২)।

আরও পড়ুন : দুই বাস সংঘর্ষে নিহত ১

স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন দেলোয়ার হোসেন। অপরদিক থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে জীবন মিয়াও আসছিলেন। এতেই মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন মারা যান। গুরুতর আহত হন জীবন মিয়া। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (উপ-পরিদর্শক) জানান, তোফাজ্জল আহমেদ বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরেকজন হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় কারও কোনো অভিযোগ নেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা