সংগৃহিত ছবি
সারাদেশ

দুই বাসের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি: নড়াইলে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মো. জাফর (৪৫) নামে এক বাস চালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন।

আরও পড়ুন: একদিনে টোল আদায়ে নতুন রেকর্ড

বুধবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছিল লিটন ট্রাভেলস পরিবহনের একটি বাস। বাসটি নড়াইল সদর উপজেলার দুর্বাজুড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লোকাল বাসের চালক নিহত হয়েছেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহত বাস চালক ও আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়। অন্যদিকে পুলিশের চেষ্টায় একঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ যাত্রীর

ট্রাফিক সার্জেন্ট মো. রজব আলী জানান, ২ বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়েছিল। গাড়ি দুইটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ায় মহাসড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা