সংগৃহীত
সারাদেশ

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় ৩ যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

শুক্রবার (১২ এপ্রিল) রাত ১২টায় জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), একই গ্রামের জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) ও একই গ্রামের সুবহান আলীর ছেলে মিলন আহমেদ (২০)।

আরও পড়ুন : নদীতে গোলস করতে নেমে নিহত ২

জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান, শাহবাগ মুহিদপুর এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আদিল, জাকারিয়া ও মিলন নামে তিন যুবককে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আদিল হোসাইন ও জাকারিয়া আহমদকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আহত মিলনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিলন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা