ছবি: সংগৃহীত
সারাদেশ

সাজ্জাদ হত্যায় জড়িতদের শাস্তির দাবি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজলকে ডাম্পারে পিষ্ট করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

আরও পড়ুন: কেশবপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে কক্সবাজার উত্তর ও দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ রাত ৩ টার দিকে অবৈধভাবে পাহাড়ের মাটি ও বালু পাচারের খবরে হরিণমারা এলাকায় অভিযানে গেলে পাহাড়ের মাটি ও বালি ভর্তি একটি ডাম্পার বিট কর্মকর্তা সাজ্জাদকে পিষ্ট করে হত্যা করে।

এ ঘটনায় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বাদী হয়ে ১০ জনকে আসামি করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারনামীয় একজনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

আরও পড়ুন: ঈদের পর পুরান ঢাকায় চিরুনি অভিযান

সাজ্জাদ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বনবিভাগ। মানববন্ধনে অংশ নেয়- বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), আরণ্যক ফাউন্ডেশন, নেকম, এফজি ও শেখ রাসেল ইনানী জাতীয় উদ্যানসহ ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন সংগঠন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিট কর্মকর্তা সাজ্জাদ অত্যন্ত নম্র, ভদ্র ও মিষ্টভাষী ছিলেন। দায়িত্ব পালনকালে একবিন্দুও ছাড় দেননি অপরাধীদের। তাই দুষ্টু্চক্র পাহাড় সাবাড় করা অপরাধীদের কাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ফলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: চলতি মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, নেকমের পরিচালক ড. শফিকুর রহমান, সহকারী বন সংরক্ষক মো. আনিসুর রহমানসহ বন সম্পর্কিত বিভিন্ন সংগঠনের ও কমিটির নেতৃবৃন্দরা।

মানববন্ধনের শুরুতে বক্তব্য রাখেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম। এ সময় তিনি সাজ্জাদের কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা