সংগৃহীত
সারাদেশ

ট্যুরিস্ট বাস উল্টে আহত ২০

জেলা প্রতিনিধি: সিলেটে সাদাপাথর পরিবহন নামে একটি ট্যুরিস্ট বাস উল্টে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : ট্রেনের সিডিউল বিপর্যয়, যাত্রীদের ভোগান্তি

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে সিলেটের ভোলাগঞ্জ সড়কের ধোপাগুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, সাদাপাথর পরিবহনের বাসটি ভোলাগঞ্জের সাদা পাথরের উদ্দেশ্যে সিলেট নগরীর আম্বরখানা থেকে রওনা হয়। ধোপাগুল এলাকায় আসা মাত্র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম চালান।

আরও পড়ুন : ব্রিজের গার্ডার ধসে নিহত ১

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ইন্সপেক্টর (তদন্ত) দেবাংশু কুমার জানান, সাদাপাথর পরিবহনের বাস উল্টে যাওয়ায় বাসটিতে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ১৫ জনকে পেয়েছে। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়। এর আগে অন্যান্য আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।

সাদাপাথর পরিবহনের ম্যানেজার হাফিজুল ইসলাম বলেন, আম্বরখানা থেকে বাসটি সাদাপাথর যাওয়ার পথে ধোপাগুল নামক স্থানে উল্টে যায়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ১৫ থেকে ২০ জনের মতো যাত্রী আহত হয়েছেন।

সান নিউজ/এসএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা