সংগৃহীত
সারাদেশ

ব্রিজের গার্ডার ধসে নিহত ১

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জ ইকোনমিক জোনে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ধসে ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও ২ জন।

আরও পড়ুন : বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন নিজেও

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার সয়দাবাদে নির্মাণাধীন ইকোনমিক জোনে এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিক জুবায়ের হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার মাহমুদ আলীর ছেলে। আহতরা হলেন সদর উপজেলার রাজাপুর গ্রামের জহুরুল ইসলাম ও নওগার মান্দা উপজেলার সবুজ।

আরও পড়ুন : গাড়ির ধাক্কায় পিকআপচালক নিহত

ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স সিরাজগঞ্জ স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, আজ বেলা ১১টার দিকে বেসরকারি উদ্যোগে নির্মাণাধীন সিরাজগঞ্জ ইকোনমিক জোনের একটি ব্রিজের ৩টি গার্ডার ধসে পড়ে। এ সময় গার্ডারের নিচে চাপা পড়ে ১ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ২ জন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৩ ঘণ্টার চেষ্টায় আটকে পড়া শ্রমিকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণ ত্রুটির কারণে এ ধসের ঘটনা ঘটেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা