ছবি : সংগৃহিত
সারাদেশ

উখিয়ায় বালিভর্তি ডাম্পার জব্দ

উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে সংরক্ষিত বন থেকে অবৈধভাবে পাচারকালে বালি ভর্তি ১টি ডাম্পার জব্দ করেছে উখিয়া বনবিভাগ।

আরও পড়ুন : ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

১৮মে (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামতলী ক্যাম্প-১৫ এলাকায় থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশের নেতৃত্বে বনকর্মী,স্টাফ এবং ওই ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন সদস্যদের সহযোগিতায় অবৈধভাবে পাচারাকালে বালুসহ পরিবহনে নিয়োজিত ডাম্পারটি জব্দ করা হয়। অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসেন সহ বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ বলেন, থাইংখালী বিটের সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে বালি উত্তোলন করে পাচারকালে বালিভর্তি ডাম্পার জব্দ করা হয়েছে। বালুভর্তি ডাম্পার আটক পূর্বক রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন : উখিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

জব্দকৃত গাড়িটি পালংখালী এলাকার কামরুল ইসলামের বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, পাহাড় কাটা, অবৈধ করাতকল,ইটভাটা এবং অবৈধ ডাম্পারের বিরুদ্ধে বন বিভাগের জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন : সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, অবৈধ বালু উত্তোলন, সরকারি বন ভূমি জবরদখলমুক্তসহ পাহাড় খেকোদের বিরুদ্ধে বন বিভাগ সজাগ ও সতর্ক রয়েছেন। ভূমিদস্যু,কাঠ এবং বালু পাচারকারী সিন্ডিকেটদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। সরকারি বন ভূমি উদ্ধার, অবৈধ বালু উত্তোলন রোধে বন বিভাগের প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন : কৃষকের ধান কেটে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগ

প্রসঙ্গত, গত ১৫ দিনে থাইংখালীর বিভিন্ন স্পট থেকে বালি ও মাটি ভর্তি ৪টি ডাম্পার জব্দ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা