ছবি : সংগৃহিত
সারাদেশ

উখিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

ইমরান আল মাহমুদ, উখিয়া: বর্ণাঢ্য আয়োজনে উখিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। আয়োজন করা হয় রচনা,বিতর্ক, নৃত্য পরিবেশন সহ ১৭টি প্রতিযোগিতার। এতে উপজেলা পর্যায়ে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

আরও পড়ুন : সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা

বুধবার (১৭ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয় হলরুমে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে ঘোষণা করা হয় ফলাফল। এসময় বিজয়ী প্রথম স্থান অর্জনকারীদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ।

আরও পড়ুন : কৃষকের ধান কেটে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগ

এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বদরুল আলম সার্বিক সহযোগিতায় ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উখিয়া উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৭ টি প্রতিযোগিতা সম্পন্ন হয়।

প্রতিযোগিতার মধ্যে রয়েছে ক্বেরাত,হামদ/নাত,বাংলা রচনা,বাংলা নির্ধারিত বক্তব্য, ইংরেজি রচনা, ইংরেজি বক্তব্য, বাংলা কবিতা, একক বিতর্ক প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান,রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত,উচ্চাঙ্গ সংগীত, লোক সংগীত,জারী গান,নৃত্য (উচ্চাঙ্গ), নৃত্য(লোক) ও তাৎক্ষণিক অভিনয়।

আরও পড়ুন : দু’দিনের শিশুকে রাস্তায় ফেলে দিলো মা

ক্বেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবু ছাদেক৷ হামদ বা নাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে ঐ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইমরান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক লুৎফুর রহমান মানিক, উত্তর বড়বিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদ্দাম হাসমী সহ অনেকে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা