ছবি : সংগৃহিত
সারাদেশ
মুন্সীগঞ্জে সংবাদ সম্মেলন

জেলা আহবায়ককে অবাঞ্ছিত ঘোষণা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলায় দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্বকে বাদ দিয়ে বহিরাগত ও অপরিচিত ব্যক্তিদের নিয়ে নিজের ইচ্ছামতো একক সিদ্ধান্তে পকেট কমিটি গঠন করে জাতীয় পার্টির অপূরণীয় ক্ষতি সাধন করা হয়েছে।

আরও পড়ুন : পল্লী বিদ্যুৎ’র তার ছিড়ে শিক্ষার্থীর মৃত্যু

তাই তীব্র ক্ষোভ প্রকাশের মাধ্যমে জেলা জাতীয় পাটির আহবায়ক অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলামকে মুন্সীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (১৭ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে মরহুম সাংবাদিক সফিউদ্দিন আহম্মেদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাকে অবাঞ্ছিত ঘোষনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটির পরিচিতি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে ৫টি উপজেলা ও পৌর কমিটি।

আরও পড়ুন : খাগড়াছড়িতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

এ সময় মুন্সীগঞ্জ শহর, সদর উপজেলা, টঙ্গীবাড়ি, সিরাজদীখান, লৌহজং ও গজারিয়া উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটি পরিচিতি ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটি পরিচিতি তুলে ধরেন জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটির আহবায়ক মো. আওলাদ হোসেন।

আরও পড়ুন : বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২৫

এ সময় বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ শহর জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটির আহবায়ক এ এফ এম মো. আরিফ-উজ্জামান দিদার, সদস্য সচিব মো. হাবিবুর রহমান সেলিম, যুগ্ন-আহবায়ক মোনায়েম হোসেন ভূঁইয়া, সদর উপজেলার সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটির সদস্য সচিব মো. জহিরুল ইসলাম নাঈম ঢালী, গজারিয়া উপজেলার সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটির আহবায়ক মো. হান্নান খান, সদস্য সচিব মো. শামীম ফরাজি, টঙ্গীবাড়ির সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটির আহবায়ক মো. হাকিম খান, সিরাজদিখান সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটির আহবায়ক তাজুল ইসলাম ভূইয়া, সদস্য সচিব মো. লিটন খান, লৌহজং সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটির আহবায়ক আবু মোহাম্মদ নুমান প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা