রাজনীতি

নোয়াখালীতে বিএনপির ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী জেলা বিএনপির বিরুদ্ধে টাকা খেয়ে পকেট কমিটি দেওয়ার অভিযোগে সদ্য ঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে ঘৃণাভরে প্রত্যাখান করে বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।

একই সময়ে উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক নুরুল আলম সিকদার ও যুগ্ম-আহ্বায়ক আহছান উল্যাহকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহাজানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দিয়ে বলে কালো টাকার কমিটি মানি না মানব না।

শনিবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভা এলাকার বসুরহাট বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক’শ নেতাকর্মী এ কর্মসূচি পালন করে। এর আগে গতকাল শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কমিটি ঘোষণার সাথে সাথে বিএনপির প্রবীণ নেতা কাজী একরাম নতুন কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা কাজী একরাম জানান, এ কমিটিতে পদায়নের ক্ষেত্রে সিনিয়র জুনিয়র মানা হয়নি। এতে করে এ কমিটি থেকে পদত্যাগের সংখ্যাও আরো বাড়তে পারে। নতুন ঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদারের বিরুদ্ধে সরকার দলের সাথে আঁতাত করে রাজনীতি করার অভিযোগ রয়েছে। তাই তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এমনকি সে উপজেলা বিএনপির আহ্বায়কেরর যোগ্য নই।

তিনি আরো বলেন, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ ঘোষিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ত্যাগী নেতা কামাল উদ্দিন চৌধুরীকে এ কমিটিতে যথাযত স্থানে রাখা হয়নি। যা রাজনীতি শিষ্টাচার বহির্ভূত।

ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণকারী একাধিক বিএনপি নেতাকর্মি অভিযোগ করেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়েতের এক নেতার থেকে জেলা বিএনপির নেতারা টাকা খেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির দুই নম্বর সদস্য করেছে। তার এক অনুসারীকে উপজেলা বিএনপির আহ্বায়ক করেছে। এছাড়া ৪৮টি পদের ৪০টি পদ দেওয়া হয়েছে ওই জামায়াত নেতার অনুসারীদের। যারা প্রকৃত বিএনপি করে তাদেরকে পদ বঞ্চিত করা হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার বলেন, কমিটিতো আমি করিনি। কেই মুখে মুখে পদত্যাগের কথা বললে এটার কোন মূল্য নেই। লিখিত পেলে এ বিষয়ে আমরা পরে কথা বলব।

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি টাকা খেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন দলের সকলের সাথে আলাপ আলোচনা করে এ কমিটি দেওয়া হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা