রাজনীতি

বিএনপির আন্দোলন করার সামর্থ্য নেই

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি স্বপ্ন দেখে আন্দোলন করে সরকার পতন ঘটিয়ে তারা ক্ষমতায় আসবে। এটা তাদের স্বপ্ন না দুঃস্বপ্ন তা ভবিষ্যৎ বলে দেবে। তবে একটা কথা বলতে চাই, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার মতো সামর্থ্য বিএনপির নেই। কারণ জনগণ আপনাদের পাশে নেই। জনগণ আপনাদের চায় না।

শনিবার (৯ অক্টোবর) চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

মাহবুব উল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, নির্বাচনে জনগণ কেন বিএনপিকে ভোট দেবে। তার পর দিন মির্জা ফখরুল বলেছেন আওয়ামী লীগ থেকে বাঁচার জন্য জনগণ ভোট দেবে বিএনপিকে। বিএনপির নিজের কোনো অর্জন নেই। মির্জা ফখরুল সাহেব আপনি বলতে পারেননি, আপনারা ভালো কাজ করেছেন অতীতে বা ভবিষ্যতে ভালো কাজ করবেন এ জন্য জনগণ আপনাদের ভোট দেবে। সেটি বলার সক্ষমতা হয়নি আপনাদের। অতীতে আপনাদের কোনো অর্জন ছিল না। ক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে লুটপাট, সন্ত্রাস করা ছাড়া আপনাদের কোনো অর্জন নেই। সে কারণেই জনগণ আপনাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমানের সন্ত্রাসের কাছে মির্জা ফখরুলরা অসহায়। আমি বিশ্বাস করি না মির্জা ফখরুলের মতো ব্যক্তি পেট্রল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার নির্দেশ দিতে পারে। এটা আমার বিশ্বাস হয় না। তারপরও তারা করতে বাধ্য হয়েছেন। কারণ তাদের নেতা তারেক রহমানের নির্দেশ অমান্য করলে বিএনপিতে থাকার তাদের কোনো সুযোগ নেই। যার ফলে জঘন্য রকমের কর্মকাণ্ড তারা করতে পেরেছে। আমরা সে কারণে বলি রাজনীতিতে ভালো মানুষের বড় ঘাটতি দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করে এখনও সরকারি উন্নয়ন অগ্রগতিকে নিয়ে মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে দেশের কিছু রাজনৈতিক দল। যারা ক্ষমতায় থাকতে দেশের জন্য কোনো কিছু অর্জন করতে পারেনি, দেশের জন্য কোনো অবদান রাখতে পারেনি, আজকে তারাই সরকারের সমালোচনা করছে।

মাহবুব উল আলম হানিফ বলেন, টেলিভিশন খুললে একজন ব্যক্তিকে প্রতিদিন আপনারা পাবেনই, তিনি হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি একটা না একটা অজুহাত নিয়ে টিভি পর্দায় আসবেনই। এসে প্রতিদিনই লাগাতার মিথ্যাচার করে যাচ্ছেন। মির্জা ফখরুলের জন্য আমার কষ্ট হয়, দুঃখ হয়। মির্জা ফখরুল একজন শিক্ষিত মানুষ। তার মধ্যে শিক্ষার আলো ছিল। যাদের মধ্যে শিক্ষার আলো নেই তারা অনেক সময় অপকর্ম করতে পারে। যেমনটি বেগম খালেদা জিয়া। তার মধ্যে শিক্ষার আলো নেই। শিক্ষার আলো নেই বলেই বেগম খালেদা জিয়া জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে নিজের মিথ্যা জন্মদিনের ঘোষণা দিয়ে উল্লাস করে কেক কাটতে পেরেছেন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা