রাজনীতি

দেশ ও জাতির স্বার্থে নিবেদিতপ্রাণ ছিলেন বাবলু

নিজস্ব প্রতিবেদক: একজন জননেতা, রাজনীতিক, মানুষ ও সহযোদ্ধা হিসেবে জননন্দিত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) সদ্যপ্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। দেশ ও জাতির স্বার্থে নিবেদিতপ্রাণ এই মানুষকে সবাই অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করেছেন বলেও মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।

শুক্রবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টির সদ্যপ্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

জি এম কাদের বলেন, রাজনীতি ও দেশপ্রেমে বাবলু কতটা নিবেদিত, কর্মীবান্ধব ছিলেন, এটা এখানকার মানুষের উপস্থিতি দেখলেই বোঝা যায়। মাত্র কয়েক দিনের নোটিশে দেশের নানা প্রান্ত থেকে আসা এত এত মানুষের ভালোবাসা এমনি এমনি অর্জন হয় নাই। এত এত মানুষ দেখে এই স্মরণ ও শোকসভার দিনেও আমি আনন্দিত।

স্মরণসভায় প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর স্মৃতিচারণ করেন সভার বিশেষ অতিথি বিরোধী দলীয় চিফ হুইপ, সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম, কো-চেয়ারম্যান সালমা ইসলাম, মজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসাইন বাবলা, কাজী ফিরোজ রশিদ ও এ বি এম রুহুল আমীন হাওলাদার।

আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা, রেজাউল ইসলাম, শামীম হায়দার পাটোয়ারি, এ টি এম তাজউদ্দীন আহমেদ, লিয়াকত হোসেন খোকা ও মীর আব্দুস সবুর। স্মরণসভা শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ক্বারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী মোনাজাতের মাধ্যমে জিয়াউদ্দিন বাবলুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা