সারাদেশ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

রেজাউল করিম, ঝালকাঠি: নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় পলাতক থাকা ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুর বিচার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে। বিক্ষোভে ফেটে পড়েন ৫ শতাধিক বিক্ষুব্ধ এলাকাবাসী।

তাদের দাবী এলাকার একসকিশোরীকে ধর্ষন ঘটনায় রাজধানীর খিলগাও থানায় দায়েরকৃত মামলায় অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। মানববন্ধন শেষে চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চুর কুশপুত্তলিকা দাহ এবং কুলকাঠি সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।

উল্লেখ্য, চাকরি ও বিয়ে করার প্রলোভনের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুর নামে রাজধানীর খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১২ জানুৃযারি একটি মামলা দায়ের করেছে এক কিশোরী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৭ থেকে ৮ মাস আগে বাচ্চুর সঙ্গে ওই নারীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয় সূত্রে ওই নারীকে ঢাকায় চাকরি দেবে এবং বিয়ে করবে বলে গত বছরের ১৩ ডিসেম্বর দক্ষিণ বনশ্রীর একটি বাসায় ঢাকায় নিয়ে আসেন। ওইদিন তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন। সর্বশেষ গত ৬ জানুয়ারি রাত ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে মামলার ২নং আসামির দক্ষিণ বনশ্রীর বাসায় নিয়ে আসেন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার মিশুক-সিএনজি স্ট্যান্ড!

ভুক্তভোগীর বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান বলেন, ‘এলাকার মেয়ে হিসেবে এবং আমি জনপ্রতিধির দায়িত্ব পালনের সূত্রে তাকে চিনি। তবে এই অভিযোগগুলো শতভাগ মিথ্যা। ওই মেয়ে সামনা-সামনি যদি বলতে পারে তাহলে যে বিচার করা হবে আমি সেই বিচারই মেনে নেব।’

বাচ্চু নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের তিনবার আওয়ামী লীগের মনোয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে কুলকাঠি চেয়ারম্যানের দায়িত্বের পাশাপাশি নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (১)/৩০ ধারায় মামলাটা রুজু করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা