ছবি- সংগৃহিত
সারাদেশ

ট্রাক চাপায় নিহত পুলিশ সদস্য

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের তালতলা এলাকায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ট্রাক চাপায় আফাজ উদ্দিন নামে পুলিশের এক কন্সটেবল নিহত হয়েছেন।

নিহত আফাজ উদ্দিনের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার চরখিদি গ্রামে। তার বাবার নাম মজনু মিয়া। তিনি সোনারগাঁও তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আফজাল হোসেন জানান, বুধবার রাতে সোনারগাঁও এশিয়ান হাইওয়েতে ডিউটি করছিলেন তারা।

বৃহস্পতিবার ভোরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক আফাজ উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে ট্রাকের চাকা তার উপর উঠে যায়। পরে মুমূর্ষ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পড়ে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা