ছবি : সংগৃহিত
সারাদেশ

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৪২) নামে স্কয়ার কোম্পানীর এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মানুষ বন্ধক রেখে ইয়াবা ব্যবসা

মঙ্গলবার (১৬ মে) রাত ১১টার দিকে জামালপুর-বকশীগঞ্জ সড়কের সরকারী গার্লস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নজরুল ইসলাম, কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মৃত হযরত আলীর ছেলে। সে বকশীগঞ্জ উপজেলায় স্কয়ার কোম্পানীর বিক্রয় প্রতিনিধি পদে চাকুরি করতেন।

বকশীগঞ্জ পুলিশের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় সরকারী গার্লস স্কুলের সামনে দিয়ে হাটছিল নজরুল ইসলাম। এসময় দ্রুতগামী একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়।

আরও পড়ুন : সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা নিহত

পরে স্থানীয়রা আহত নজরুলকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে মারা যায়।

নজরুলের মৃতদেহটি উদ্ধার করে বুধবার (১৭ মে) দুপুরে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছেও বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা