ছবি: সংগৃহীত
সারাদেশ

পটুয়াখালী ইপিজেডের জমি হস্তান্তর

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালী রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্পের অধিগ্রহণকৃত জমি বেপজা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন শেখ জামিনুর রহমান

সোমবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পঁচা কোড়ালিয়া মৌজায় এ হস্তান্তর অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশী সংস্থা বেপজার পরিচালনা কমিটির সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুর রহমান, প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ও জেলা টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স।

আরও পড়ুন: ব্রিজের গার্ডার ধসে নিহত ১

স্বাগত বক্তব্যে প্রকল্প পরিচালক জানান, পটুয়াখালী ইপিজেড পূর্নাঙ্গ চালু হলে এখানে প্রায় ১৫৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে। প্রতি বছর এখান থেকে ১৮৬০ মিলিয়ন ডলার আয় হবে।

তিনি আরও জানান, বিদেশি বড় বড় কোম্পানি পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগ করার জন্য উন্মুখ হয়ে বসে আছে। এখানে পণ্য উৎপাদনের পর পায়রা বন্দর ব্যবহার করে অতিদ্রুত রফতানি করার সুযোগ থাকায় পটুয়াখালী ইপিজেডের প্রতি বিনিয়োগকারীদের অনেক বেশি আগ্রহ রয়েছে।

আরও পড়ুন: লরি উল্টে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ২

প্রধান অতিথি মোহাম্মদ ফারুক আলম বলেন, পটুয়াখালী ইপিজেডে ৪১৮ একর জমিতে ৩০৬ টি শিল্প প্লট নির্মাণ করা হবে। জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১৫৪টি পরিবারকে পুর্নবাসনের মাধ্যমে আবাসন সুবিধা প্রদান করা হবে।

এছাড়া প্রকল্প এলাকার পরিবেশ যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সেজন্য ইটিপিসহ আধুনিক সকল ব্যবস্থাপনা থাকবে। এ প্রকল্পে ১৪৪২ কোটি ৭৭ লক্ষ ৭৭ হাজার টাকা প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয়েছে।

এ সময় তিনি আগামী ৩ বছরের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ প্রকল্প এলাকা ঘুরে দেখেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা