ছবি: সংগৃহীত
সারাদেশ

ভালুকায় বসতঘরে আগুন, থানায় অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামের প্রয়াত পুলিশ সদস্যদের বাড়িতে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়াত পুলিশ সদস্যদের স্ত্রী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামে ৫ মেয়ে সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছিলেন রেজিয়া সুলতানা (৬০)।

মাসখানেক আগে ছোট মেয়ের কাছে বেড়াতে গেলে গত বৃহস্পতিবার আনুমানিক দুপুর দেড়টার দিকে রেজিয়া সুলতানার ননাস সাফিয়া খাতুন বসতঘরের টিনের বেড়া খোলা দেখতে পেয়ে মোবাইল ফোনে তাকে জানান।

পরে পাশ্ববর্তী গ্রামে অপর মেয়ের জামাইকে বিষয়টি জানালে তিনি এসে টিনের বেড়া, দরজা খোলা ও বসতঘর থেকে ধোঁয়া বের হতে দেখতে পান।

আরও পড়ুন: হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

এ সময় কয়েকজনসহ ভেতরে গিয়ে বসতঘরের রুমে থাকা স্টিলের আলমারীসহ অন্যান্য আসবাবপত্র ও কাপড় চোপড়ে আগুন জ্বলছে দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় আনুমানিক প্রায় এক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।

এ ব্যাপারে মৃত হাফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫০) ও রাসেল মিয়া (৩৫), হোসেন আলী (৬০) ও হোসেন আলীর ছেলে নোমান মিয়া (৩৫) এর নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

আরও পড়ুন: কাল রাজধানীতে সমাবেশ করবে আ’লীগ

মামলার প্রধান বিবাদী এনামুল হক জানান, আমাদের নামে যে অভিযোগ দায়ের করা হয়েছে, আমরা এ বিষয়ে কিছু জানি না। আমাদেরকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।

রাজৈ ইউনিয়নের চেয়ারম্যান নূরুল ইসলাম বাদশা বলেন, ঘটনাটি শুনেছি। পরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রত্যক্ষদর্শী কেউ নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

ভালুকা মডেল থানার ওসি শাহ মো. কামাল আকন্দ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা