ছবি : সংগৃহিত
নারী

অদম্য নুসরাত জাহান আয়শার গল্প

কুষ্টিয়া প্রতিনিধি: অদম্য ইচ্ছা আর কঠিন অধ্যবসায় থাকলে কোন কিছুই যে বাঁধা হতে পারে না তার জলজ্যন্ত উদাহরণ কুষ্টিয়ার মেয়ে নুসরাত জাহান আয়শা। ছোটবেলা থেকেই মেধাবী কৃতি শিক্ষার্থী চলতি বছর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পেয়েছেন। তবে তার এই সাফল্যের পথ কখনোই মসৃন ছিল না।

আরও পড়ুন: সৌদিতে কর্মক্ষেত্রে বেড়েছে নারীর অংশগ্রহণ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সুলতানপুর সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান আয়েশা চলতি বছরের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী সাহিত্যে ভর্তি হবার অনন্য কৃতিত্ব দেখিয়েছে।

আয়েশা উল্লেখিত প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-পাঁচ এবং আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

আয়েশা মিরপুর পৌরসভার খন্দকবাড়ীয়া মহল্লার ও একই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক মাওলানা নাসির উদ্দীনের মেয়ে।

আরও পড়ুন: ২০০ নারী উদ্যোক্তার অংশগ্রহণে ‘আমিই সেরা’ অনুষ্ঠিত

কৃতি শিক্ষার্থী নুসরাত জাহান আয়শা বলেন, ছোট বেলা থেকেই ইচ্ছে ছিল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যায়ন করা। এখানে ভর্তির সুযোগ পেয়ে আমি গর্বিত। চলতি বছর ঢাবি ছাড়াও আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার উত্তীর্ণ হয়েছি। তবে সেখানে পড়ার ইচ্ছে নেই।

নুসরাত আরও বলেন, পড়ালেখা শেষ করে আমি বিসিএস ক্যাডার হতে চাই।

সুলতানপুর সিদ্দিক সিনিয়র মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলী বলেন, নুসরাত একজন মেধাবী শিক্ষার্থী। সে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে দাখিল এবং আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

আরও পড়ুন: ৫ হাজার নারী উদ্যোক্তা পাবেন অনুদান

চলতি বছর সে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পেয়েছে। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সে উত্তীর্ণ হয়েছে। তাঁর এমন সাফল্যে আমরা গর্বিত।

নুসরাত জাহানের বাবা অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন বলেন, আমার মেয়ে নুসরাত ছোট থেকেই মেধাবী। সে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে বৃত্তি পেয়েছিল। এ ছাড়াও দাখিল এবং আলিম পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়েছে। আমার আশা সে পড়াশোনা করে দেশের মুখ উজ্জ্বল করবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা