ছবি : সংগৃহিত
নারী

৫ হাজার নারী উদ্যোক্তা পাবেন অনুদান

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ, পুঁজি ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি করা হবে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আরও পড়ুন: আ’লীগ ভোটাধিকার সুরক্ষিত করেছে

ইতোমধ্যে আমরা ২ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের মধ্যে আরও ৫ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। আজকের স্মার্ট নারীরা প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবেন।

মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে তিনি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।

আরও পড়ুন: ১২ জেলা গৃহহীন ঘোষণা প্রধানমন্ত্রীর

এ আলোচনা সভার আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

জুনাইদ আহমেদ পলক আলোচনা সভায় বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে প্রতিটি ক্ষেত্রে সান্ত্বনা ও সাহস জুগিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

বঙ্গবন্ধু শেখ মুজিবের জাতির পিতা হিসেবে গড়ে ওঠা, বঙ্গবন্ধু হয়ে ওঠা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ী হওয়ার পিছনে অসামান্য অবদান আছে বঙ্গমাতার।

আরও পড়ুন: সিঙ্গাপুর গেলেন সেতুমন্ত্রী

প্রতিমন্ত্রী পলক বলেন, সাড়ে তিন বছরের মধ্যে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন এবং দরিদ্র রাষ্ট্র থেকে স্বল্পোন্নত দেশের কাতারে নিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু। যেটা চিন্তা করলে অসম্ভব মনে হয়।

বঙ্গবন্ধু পাঁচ দশক আগেই যে পাঁচটি মৌলিক অধিকারের কথা বলেছেন, মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্ব আজ তা অনুসরণ করছে। এ অধিকারগুলো নাগরিকদের জন্য নিশ্চিত করলেই একটি রাষ্ট্রকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুন: পুলিশের ২৮ এসপি বদলি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আদিবা আনজুম মিতা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার ও উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা