ছবি : সংগৃহিত
নারী

ফসলের মাঠ থেকে ক্রিকেটে অদম্য মারুফা

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার: ক্ষুধার রাজ্যে পৃথিবী—গদ্যময়, পূর্ণিমা—চাঁদ যেন ঝলসানো রুটি। মারুফাকে সেদিন বাবা বলেই দিলো, ‘আমি টাকা দিতে পারব না। তুই একা কী করবি, কর! যে বাড়িতে নুন আনতে পান্তা ফুরায় সে বাড়িতে শখ করা অপরাধ হতে পারে, স্বপ্ন দেখা তো আর অপরাধ না!

আরও পড়ুন: ভাঙ্গুড়ায় চিকিৎসা সেবার ভরসাস্থল ডা. হালিমা

মারুফা স্বপ্ন দেখেছেন, স্বপ্ন গায়ে মেখেছেন। না বলা গল্প অহেতুক ভীড় জমানোর আগে সেই স্বপ্নের বাগিচায় মারুফা পৌঁছে গিয়েছেন। ধূসর একটা উপক্রমণিকা থেকে রঙিন একটা পথচলা যেমন হয়!

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঢেলাপীর এলাকার কৃষক পরিবারের মেয়ে মারুফার। মা—বাবা, চার ভাই—বোনসহ ছয়জনের বড় পরিবার। ছয়টি মুখের আহার জোগাড় করতেই বর্গাচাষি বাবা আইমুল্লাহ’র ঘাম ছুটে যায়। সেই পরিবারে মেয়ে বাবার সঙ্গে কৃষিকাজ করবে, গরু দেখাশোনা করবে, গরুর খাবার জোগান দিতে বাড়ির পাশের জমিতে ঘাস চাষ করবে এটাই তো বাবার চাওয়া।

স্কুলের হয়ে ফুটবল খেলার পাশাপাশি সে কাজগুলো ছোটবেলা থেকে করেই এসেছেন মারুফা। এলাকায় আপন বড় দুই ভাইয়ের সঙ্গে খেলেছেন ক্রিকেটও।

আরও পড়ুন: প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক ফাতেমা

ক্লাস সিক্সে মারুফার বায়না কোচের কাছে গিয়ে ক্রিকেট শেখা। মারুফার ঘরে বায়না কি আর মানা যায়! তাই বাবা—মার কড়া জবাবে ছিলো কেবল না আর না। সে না এর ভয় কে জয় করে ২০১৮ সালে বিকেএসপির প্রতিভা অন্বেষণ ক্যাম্পে যান।

বিকেএসপির নজরে আসা তখনই। তবে, আবার চিরচেনা অভাবের অন্ধকার। আর্থিক কারণে ভর্তি হতে পারেনা মারুফা। পরে সুযোগ হয় খুলনা বিভাগীয় দলে। ২০১৯ সালে জায়গা করে নেন অনূর্ধ্ব—১৯ জাতীয় দলের ক্যাম্পে। করোনার কারণে বয়সভিত্তিক দলের ক্যাম্প স্থগিত হয়ে গেলে আবার বাড়ি ফিরে যান। তারপর আবারো চিরচেনা গ্রাম, গ্রামের মাঠ আর লাঙল—জোয়াল। কৃষিকাজে লেগে যান বাবার সাথে।

সেই সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসলে এগিয়ে আসে বিসিবি। মারুফা ঠিকানা বিকেএসপি। বছর না পেরোতেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক নৈপূণ্য দেখিয়ে ১৮ বছর বয়সেই ডাক পেয়ে যান জাতীয় দলে।তারপর নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের টি—টুয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন ১৯ বছর বয়সী ডানহাতি পেসার মারুফা।

আরও পড়ুন: মৌলভীবাজারের জোৎস্না লন্ডনে মেয়র

গত রোববার ভারতকে ওয়ানডেতে প্রথমবার হারানোর কীর্তি গড়ে বাংলাদেশ। সেই ম্যাচে ভারতকে ১১৩ রানে থামিয়ে দেওয়ার পথে ২৯ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন মারুফা। তারপর নারী ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করলে সেরা ১০০ বোলারের মধ্যে জায়গা করে নেন মারুফা।

ছোট্ট একটা গ্রামে মাটির মেয়ে মারুফার আকাশছোঁয়া স্বপ্নে আজ মারুফার বাবারা কি গর্ববোধ করেননা? যে হাতে একসময় লাঙল—জোয়াল ছিল, সেই হাতে আজ বল নিয়ে দেশের জন্য স্বপ্ন বুনে যাচ্ছেন মারুফা। অবশ্য সেই লাঙল—জোয়াল থেকেই নাকি মারুফা শক্তিটা পেয়েছেন। পরিশ্রম করার শক্তি। মারুফা যে কেবল সামনেই এগুতে চাইবেন এখান থেকে, তা আর বলতে বাধা নেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা