ছবি: সংগৃহীত
নারী

মৌলভীবাজারের জোৎস্না লন্ডনে মেয়র

সান নিউজ ডেস্ক: লন্ডন বরো অব রেডব্রিজের মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মৌলভীবাজার সদরের মেয়ে জোৎস্না ইসলাম। রেড ব্রিজ কাউন্সিলের বার্ষিক ভার্চুয়াল মিটিংয়ে গত ১৯ মে তাকে দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা

জোৎস্না ইসলাম সদর উপজেলার একাটুনা ইউনিয়নের আব্দুর রহমান মন্নাফ মিয়ার মেয়ে। ।

এর আগে ২০২১ সালের ২৯ এপ্রিল তিনি লন্ডন বরো অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছিলেন। তার স্বামী সাম ইসলাম একই কাউন্সিলের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। লন্ডনের রেড ব্রিজেই তারা বসবাস করছেন।

জোৎস্না রহমান ইসলাম ১৯৬৬ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। কিন্তু পরে মা-বাবার ইচ্ছায় দেশে ফিরে আসেন। মৌলভীবাজারে আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজার সরকারি কলেজে পড়াশোনা করেন।

আরও পড়ুন: আদালত চত্বরে ন্যায়কুঞ্জ উদ্বোধন

১৯৮৬ সালে আবার তিনি লন্ডনে যান। সেখানে লোকাল গভর্নমেন্টে চাকরির পাশাপাশি তিনি এমবিএ করেন। বর্তমানে রেডব্রিজ লেবার পার্টির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জোৎস্না ইসলাম।।

লন্ডনের কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর বলেন, তিনি বাংলাদেশ কমিউনিটির মুখ উজ্জ্বল করেছেন। রেডব্রিজের কাউন্সিলর হওয়ার পর থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে নিরলসভাবে কাজ করায় এই সাফল্য এসেছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা