নারী

কিশোরীদের আত্মরক্ষায় কারাতে প্রতিযোগিতা

আদিল হোসেন তপু, ভোলা: ভোলার বোরহানউদ্দিনে ৪০ জন কিশোরীর মাসব্যাপী প্রশিক্ষণ শেষে কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগ জনগণের দল

মঙ্গলবার বোরহানউদ্দিন পৌরসভা মিলনায়তনে বাংলাদেশে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পের আওতায় কানাডার গ্লোবাল এ্যাফেয়ার্সের অর্থায়নে প্লান ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন’ ওই প্রতিযোগিতার আয়োজন করে।

উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।

জেলার দৌলতখান ও তজুমদ্দিন উপজেলার ২০ জন করে ৪০ জন কিশোরী ওই প্রতিযোগিতার অংশ নেন। বরিশাল বিভাগের কারাতে এন্ড কিক বক্সিং ফেডারেশনের চিফ কোচ মো. সালাউদ্দিন ভূঁইয়া বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিযোগীতায় ১০ জন চ্যাম্পিয়ন, ১০ জন রানার আপ ও ২০ জন দ্বিতীয় রানার আপ হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কিশোরী তাজরীন জাহানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাপোর্ট ইন্টিগ্রেশন স্পেশালিষ্ট মো. আমির হোসেন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের টেকনিক্যাল স্পেশালিষ্ট শহীদুল ইসলাম, সুশীলনের টিম ম্যানেজার জিয়াউল হক প্রমুখ।

প্রশিক্ষণের বিষয়ে উন্নয়ন সংস্থা সুশীলনের কমিউনিকেশন কো-অর্ডিনেটর কবিবুর রহমান পিছিয়ে পড়া কিশোরীদের সক্ষমতা, আত্মবিশ্বাস ও নিজের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে কারাতের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা