ছবি : সংগৃহিত
নারী
বোরহানউদ্দিনে প্রতিবাদে মানববন্ধন

ভোলায় চেয়ারম্যান কর্তৃক শিক্ষক লাঞ্চিত

ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন সর্দার কর্তৃক কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর (৪৪) কে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : বেনাপোলে আমদানি বন্ধ

রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও বাজার ব্যবসায়ীরা স্কুল প্রাঙ্গনে দাঁড়িয়ে এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে অংশ নিয়ে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সোহেল, সাধারণ সম্পাদক মো. বশির উল্ল্যাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল আলম প্রমূখ।

আরও পড়ুন : হাসপাতালে গৃহবধূর সিজার, নবজাতক উধাও

এ লাঞ্চিত করার ঘটনায় শিক্ষক মো. আলমগীর বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় জিডি করে। যার নং: ৫৫৬ তারিখ: ১১-২-২০২৩।

ওই জিডিতে উল্লেখ করেন, শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বোরহানগঞ্জ জননী হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে বাজার ব্যবসায়ী মো. আকবর হোসেন কে পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার মারধর করতে থাকেন। ওই ঘটনা শিক্ষক মো. আলমগীর জিজ্ঞাসা করতে গেলে তার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং খুন জখমের হুমকি দেন।

আরও পড়ুন : জাহাজ থেকে পড়ে শ্রমিক নিহত

এব্যাপারে পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন সর্দার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ইউপি নির্বাচনে পর থেকেই প্রতিপক্ষ গ্রুপ আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে। এই ঘটনাও সাজানো নাটক। শিক্ষকের সাথে আমার কিছু হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা